শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

ধর্ষণের চেষ্টার অভিযোগে রাঙ্গামাটিতে ৬৫ বছরের বৃদ্ধকে কারাদন্ড

১৩২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে রাঙ্গামাটিতে ৬৫ বছর বয়সী শহীদ মল্লিক নামের এক বৃদ্ধকে আট বছরের কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছেন, রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে এ রায় প্রদান করেন,রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন। একই মামলায় ডিএনএ আলামত গ্রহণে গাফিলতির দায়ে সিআইডি’র ডিএনএ পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি গ্রামে রিপন সিকদারের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে আসামি শহীদ মল্লিকের দোকানে ঘরের জন্য পণ্য কিনতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের শিকার হয়। পরে শহীদ মল্লিকের বিরুদ্ধে মেয়ের বাবা রিপন সিকদার নানিয়ারচর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম জানান, শহীদ মল্লিকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(৪)(খ) ধারায় অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ আইন অনুযায়ী ৮ বছরের কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। অর্থদন্ডের এ টাকা বাদির পরিবারকে আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত টাকা বাদিকে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া এ মামলায় ব্যবহার যোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতি হওয়ার কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন আদালত।