শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাইকোর্টের নির্দেশে মাটিরাঙ্গার আরো ৬ ইটভাটা বন্ধ ঘোষনা

৫১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে গড়া ওঠা আরো ৬ ইটভাটা সীলগালা করে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। এনিয়ে মাটিরাঙ্গায় চলমান ১২টি ইটভাটা সীলগালা করে দিল মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

অভিযানকালে লাইসেন্স বিহীন অবৈধ ৬ ইটভাটাকে সিলগালা করে দেয়া হয়। এসময় ইটভাটাগুলোতে হাইকোর্টের নির্দেশনা সম্বলিত ব্যানার ও লাল পতাকা উড়িয়ে দিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে এসব ইটভাটাসমূহের মালিকদের ইট প্রস্তুত, জ্বালানি কাঠ পোড়ানো এবং শ্রমিকদের কাজ করাসহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ইটভাটায় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় লাইসেন্স বিহীন ইটভাটা বন্ধে দায়ের করা এক রীটের শুনানী শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ দেন।