শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে ভ্রাম্যমান অভিযানে ৬মামলায় ১১হাজার ২শ’টাকা জরিমানা আদায়

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট বাজারে ভ্রাম্যমাণ অভিযানে ৬ মামলায় ১১হাজার ২০০টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(৯ফেব্রুয়ারি) দুপুর ১২টা হতে দেড়টা পযন্ত জেটিঘাট আপস্ট্রিম বাজার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

ভ্রাম্যমান আদালতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করার অপরাধে ২০১০ এর ১৪ ধারা মোতাবেক ৫ টি দোকান ব্যবসায়ীকে ৫টি মামলা বাবদ ১১হাজার টাকা ও একজন পথচারী মাস্ক না পরার অপরাধে ২শ’টাকা জরিমানা আদায় করা হয়।

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।