শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়ির তিন ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

১০৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি সদর, ২নং বাটনাতলী ও ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদদের নব-নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিন ইউপিতে নির্বাচিত ৯ জন সংরক্ষিত সদস্য ও ২৭ জন সাধারণকে উপজেলা পরিষদ টাউন হলে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও ওসি তদন্ত মোঃ ইলিয়াস হোসেন, দ্বিতীয়বারের মত নির্বাচিত ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, নবনির্বাচিত ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সচিব মোঃ মোসারফ হোসেন মজনু, মোঃ আব্দুল হাকিম, মোঃ সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ও ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।