শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

নানিয়ারচরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য আলোচনা সভা

৬৮

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে আশিকা ও ইউএনডিপির আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় বুড়িঘাট উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, আশিকা কর্মী রিতা চাকমা, শান্তি প্রিয় চাকমা, বুড়িঘাট ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা খুলনা দেবী খীসা, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, বুড়িঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু চাকমা, বুড়িঘাট পূর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কবির হোসেন, নিথোয়াই মারমা(কার্বারী) এবং স্থানীয় স্বাস্থ্য কর্মী তহমিনা আক্তার(রুমি) প্রমূখ।

এসময় ৭০জন শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য ও শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ, নারীর ক্ষমতায়ন এবং ঝরে পরা শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কে বিশেষ জ্ঞানের ধারণা দেওয়া হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবসময়ই সচেতন থেকে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। জ্বর, স্বর্দি কাশি হলে অবহেলা না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করার জন্য বলা হয়।

বক্তারা আরোও বলেন, এলাকার আর্থসামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে। পার্বত্য অঞ্চলে নারীরা অনেক পিছিয়ে রয়েছে, তাই আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।