শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহালছড়িতে ভূমি সংক্রান্ত বিষয়ে কর্মশালা

১৩২

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ভুমি আইন ও ব্যবস্থপনা বিষয়ে জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের জন্য ৩ দিন ব্যাপী কর্ম শালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইন শৃংখলা কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় ৩ দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে মহালছড়ি হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, উন্নয়ন প্রকল্প সহায়তাকারি ত্রিপন চাকমা, মাইসছড়ি হেডম্যান স্বদেশ প্রীতি চাকমা। এছাড়া বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারীগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা ভুমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।