শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মানিকছড়ির ডিসি পার্কে খাগড়াছড়ি জেলা প্রশাসনের বার্ষিক বনভোজন

৬৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

ইংরেজি নববর্ষ-২০২২ এর প্রথম দিনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ও মানিকছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মানিকছড়ি উপজেধীন ডিসি পার্কে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াড়ি জেলা প্রশাসনে কর্মকর্তা ও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) দ্বয়ের স্ব-পরিবারের অংশগ্রহণে মানিকছড়ির ডিসি পার্কে আয়োজন করা হয় বার্ষিক বনভোজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস (সস্ত্রীক)। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে তামান্না মাহমুদ, রুবাইয়া আফরোজ, জোবাইদা আক্তার, মাহফুজা মতিন, মোঃ ইয়াছিন, মোঃ তুষার আহম্মদ, তৃলা দেব ও সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মোহন, মোঃ আবদুর রহিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্বে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ডিসি পার্কের প্রবেশ মুখের উদ্বোধন করেন। পরে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন, স্থানী জনপ্রতিনিধি ও প্রেসক্লাব সদস্যরা। এর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।