শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাঙ্গামাটিতে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৫৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকালে রাঙ্গামাটি জাতীয় পার্টির বনরুপাস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এসময় রাঙ্গামাটি জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ মাতব্বর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রয়ী কমিটির সদস্য মোঃ আরফান আলী, সহ-সভাপতি লেহাজ উদ্দিন সরদার,সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক সমিরন বড়ুয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিমল কান্তি দেওয়ান(বিটু) পৌর কমিটির সাধারন সম্পাদক সুদীর্ঘ চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক দিপক চাকমা, তথ্য সম্পাদক ছন্দ সেন চাকমা, জেলা মহিলা পার্টির আহবায়ক সুফিয়া কামাল জিমি , জেলা জাতীয় মুক্তিযোদ্ধা প্রজম্ম পার্টির যুগ্ন আহবায়ক নবাশীষ চাকমাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন এশাদের নয় বছর সোনালী শাসনামলে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের উপজেলার পর্যায়ে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন ও সার্বিক কর্মসংস্থান ও ভাগ্য উন্নয়ন ঘটেছে এর জন্য গ্রাম বাংলার মানুষ এরশাদকে পল্লীবন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। সারা বাংলাদেশে ৬৮ হাজার গ্রাম বাংলার যতদিন বেঁচে থাকবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে চিরদিন মনে রাখবে।

বক্তারা আরো বলেন বর্তমানে পল্লীবন্ধুর লালিত আর্দশকে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে সারা বাংলাদেশে জাতীয় পার্টির সুদুর প্রসারী ভূমিকা রাখবে।