শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে বিএসপিআই এ কারিগরি প্রতিভা মেলার উদ্বোধন

৩৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি মেলা উদ্বোধন করা হয়েছে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণকে জনপ্রিয় করার জন্য, কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে স্কিলস – ২০২১, প্রকল্প আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং মার্কেটিং এজেন্সি “এশিয়াটিক ইএক্সপি ” জনসচেতনতা মূলক কারিগরি মেলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দিনব্যাপী কারিগরি প্রতিভা মেলা হয়। এতে ৭ টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রদর্শন করা হয় হয়েছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে এ (বিএসপিআই) আয়োজন অনুষ্ঠিত হয়। পরে বিএসপিআই প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে সভাপতি ছিলেন, বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এবং উক্ত মেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি চেম্বার অ্যান্ড কর্মাস সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাসির উদ্দীন, আইএলও এর প্রোগাম ম্যানেজার আনিসুজ্জামান, বিএফআইডিসির ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার।

প্রধান অতিথি ইউএনও মুনতাসির জাহান বলেন, সরকার কারিগরি শিক্ষাকে প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এবং বর্তমান সরকার কারিগরি শিক্ষা প্রসারে কোটি কোটি টাকা দিচ্ছে।