শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়ির বিজিবি’র অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

৩৬

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার কাস্টমস মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ির বিজিবি। বুধবার (৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় অভিযান পরিচালনা করেন বিজিবি। এমন সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে বিজিবি তল্লাশি করলে সেখানে বস্তা মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।