শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

৩৪

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজস্থলীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি বিরোধী উপজেলা শাখা এর উদ্যােগে বণাঢ্য র‌্যালী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমার নেতৃত্বে অনুষ্টিত হয়। র‌্যালীর পরে চেয়ারম্যানের দপ্তরের এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান,ডাঃ রুইহলাঅং মারমা সহ বিভিন্ন বিভাগে কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমককর্মীগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন।