শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লংগদুতে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৪৪

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে লংগদু উপজেলা সদর ইফা কার্যলয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উক্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা ইফার উপ-পরিচালক জনাব মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গগামাটি ইফার মাষ্টার ট্রেইনার জনাব মুহাম্মদ বখতেয়ার হোসেন।অনুষ্টানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন লংগদু উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব মুহাম্মদ নুর কাদেরি। এছাড়াও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার, সাঃ কেয়ারটেকার ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথি বলেন, ইসলামিক ফাউন্ডেশন কমল মতি শিশুদের জ্ঞান পরিপূর্ণতার লক্ষে কাজ করে যাচ্ছে। আমাদের সর্বদা ছোট ছোট শিশুদের লেখা পড়ায় পরিপূর্ণতা এবং এদের যথেষ্ঠ সময় দিতে হবে। কোন অবস্থায় শিক্ষা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে ফাকি দেওয়া যাবেনা। তাছাড়াও প্রত্যেকটি শিক্ষক এবং শিক্ষিকাকে কোরআন কে সহীহ শুদ্ধ ভাবে তেলোয়াত করা জানতে হবে এবং শিশুদের সঠিক ভাবে তা শিখাতে হবে।