শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষার কোন অংশেই পিছিয়ে নেই

৭৪

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুুমায়ুন মোরশেদ খাঁন বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষার কোন অংশেই পিছিয়ে নেই। সরকার মাদ্রাসা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্যাহর সভাপতিত্বে ২০২১ সালের আলিম পরিক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য মো.আব্দুল কাদের, বাংলা প্রভাষক মো.আফজালুর রহমান। বিদায়ী শিক্ষার্থী তারেকুল ইসলাম ও সানজিদা ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হচ্ছে সৎ ও আদর্শ নাগরিক গঠন। একজন মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী চারিত্রিক উন্নতি সাধিত হয়। দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলো অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অসহায় এতিম শিশুদের শিক্ষা প্রদান করে যাচ্ছে যা নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর শান্তি প্রতিষ্ঠা এবং আলিম পরিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ হানিফুর রহমান,গভর্ণিং বডির সদস্য মোঃ সাইদুর রহমান, সহকারী মৌলভী মোঃ নজির আহাম্মেদ,সহকারী শিক্ষক মোঃ শাহা আলম,সহকারী শিক্ষক রফেজা বেগম, কৃষি বিষয়ের শিক্ষক আব্দুর রহিম, শারিরীক শিক্ষার শিক্ষক মোঃ আবুল হাসেম, গণিত শিক্ষক মোঃ সানাহ উল্যাহ, কম্পিউটার শিক্ষক রুজিনা আক্তার, ইবি শিক্ষক ক্বারী মোঃ আবুল হাশেম, ইবি শিক্ষক মোঃ আবুল কাশেম ইবি জুনিয়র শিক্ষক মোঃ জয়নাল আবদিনসহ সকল শ্রেণির শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন।