শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি উচিংথোয়াই চৌধুরী বাবলু আর নেই

৪৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান ও কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি উচিংথোয়াই চৌধুরী বাবলু ৫৮ বয়সে পরলোকগমণ করেন। সোমবার বিকাল সাড়ে ৪ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে স্ত্রী ও ২ পুত্র সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন সাধারণ সম্পাদক, ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা বলেন, হেডম্যান বাবলু দীর্ঘদিন যাবত লিভার, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। রাইখালীস্থ নিজ বাসায় তিনি গুরুতর অসুস্থবোধ করলে পরিবারের সদস্যরা তাঁকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসলে বিকালে তিনি মৃত্যু বরণ করেন।

হেডম্যান বাবলুর ছোট ভাই কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াই সা প্রু চৌধুরী রুভেল বলেন, পরিবারের সদস্য এবং মৌজার হেডম্যান, কার্বারি ও মৌজাবাসীদের সাথে পরামর্শ করে তাঁর সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে দেখতে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন সহ সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিবর্গ।