শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪৩

॥ আকাশ মারমা,মংসিং বান্দরবান ॥

বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের হলরুমে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সঞ্চালনায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।

এসময় বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর কুদ্দুছ ফরাজী, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মোঃ মতিয়ার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অমিত রায়,সিমন সরকার, মোঃ কায়েসুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সারারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লারে সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আমাদের সকলের বেঁচে থাকার প্রধান উপাদনই হলো পরিবেশ আর এই পরিবেশ যদি ভালো না হয় তবে আমরা নানা ধরণের সমস্যার মুখোমুখি হবো। তাই সংস্কৃতিগত পরিবর্তন এবং ধর্মীয় মুল্যবোধের চর্চা প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে সকলের প্রতি আহবান জানান।