শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মহালছড়িতে রাস মহোৎসব পরিদর্শন করলেন মংসুইপ্রু চৌধুরী

১২২

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ৪৬ তম ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাস মহোৎসর পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য রাস মহোৎসব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাস মহোৎসব পরিচালনা পরিষদ এর হাতে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, রাস মহোৎসব পরিচালনা পরিষদের সভাপতি রতন কুমার শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, এটিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আবু দাউদ, একুশে টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা, চ্যানেল ৭১ টিভি’র জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদারসহ জেলার স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

রাস মহোৎসব পরিচালনা পরিষদ সূত্রে জানা যায়, ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ এ রাস মহোৎসবে মহানামসূধা অভিসিঞ্চনে অংশগ্রহন করেছেন, চট্টগ্রাম থেকে আগত গৌবিন্দ মহারাজ সম্প্রদায়, শ্রী রাম সংঘ, গোপালগঞ্জের মা বিজয়া লক্ষ্মী অষ্ট সখী সম্প্রদায়, মাগুরা থেকে গৌরা নিত্যান্দ ও কক্সবাজার থেকে কৃষ্ণ অদ্বৈত সম্প্রদায়।

রাস মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় প্রেমানন্দহৃদ বৃন্দাবন বিহারী পুরুষোত্তম শ্রী কৃষ্ণের মধুর বংশী ধ্বনিতে প্রেমোন্মাদিনী ভক্তবৃন্দ ছুটে এসেছিল রাস উৎসবে, এক অলৌকিক আনন্দ ও সৌন্দর্যের জগতে, এক অখন্ড রাস ধারার উৎস ভুমিতে। এই উৎসব ভূমিতে বিশ^ভ্রাতৃত্ববোধ এবং বৈশি^ক মহামারি পরিস্থিতিতে সকলের সুস্থতা ও শান্তি কামনায় ষোড়শ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর রবিবার উষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, মোহন্ত বিদায় ও পল্লী পরিক্রমায় রাস মহোৎসব সম্পন্ন হবে।