শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লংগদু প্রেসক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার টিভি প্রদান

১০৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

লংগদু উপজেলা নির্বাহী প্রশাসন উপজেলা প্রেসক্লাবের সদস্যদের চিত্ত বিনোদনের জন্য একটি এল.ই.ডি টিভি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে টিভি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনুল আবেদীন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ যুবায়ের হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছাসহ কর্মরত সাংবাদিক বৃন্দ।

এসময় নির্বাহী কর্মকর্তা মাঈনুল আবেদীন বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ স্বরূপ। সাংবাদিকদের লেখনিতে এলকার অন্যায়, অসংগতি, উন্নয়ন কর্মকান্ড তরান্বিত হয়। সাংবাদিকদের ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন প্রেসক্লাবে সাংবাদিকদের সহযোগীতা করা হবে।