শিরোনাম
সপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইউনিয়ন পরিষদ নির্বাচন

মহালছড়িতে ইউপিডিএফ’র অবস্থান নিরপেক্ষ, জেএসএস (লারমা) মৌন

২২২

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

প্রত্যেকটি স্থানীয় নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন আসলে নিজ দলের মনোনীত প্রার্থী দাড় করতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর নানা তৎপরতা দেখা যায়। তবে, এবারে মহালছড়ি উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নিয়ে আঞ্চলিক দলগুলোর কিছুটা ব্যাতিক্রমী তৎপরতা। ক্যায়াংঘাট ইউনিয়নের নাম প্রকাশে অনিশ্চুুক এক ব্যক্তি বলেন, এম.এন লারমা পন্থী জনসংহতি সমিতি (জেএসএস)’র সরাসরি কোন প্রার্থী না থাকলেও নিজ দলের নিয়ন্ত্রিত এলাকার কোন না কোন প্রার্থীকে সমর্থন দিয়েছেন। ফলে ওইসব এলাকার প্রার্থীদের জেএসএস এর সমর্থন থাকায় কোন ব্যাক্তি ওই প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা করার সাহস পায়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন অধিকাংশ প্রার্থী।

দলীয় অবস্থান সম্পর্কে মহালছড়িতে আঞ্চলিক দল এম এন লারমা পন্থী জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা বলেন, কৌশলগত কারণে নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জেএসএস অংশ নেবে। তবে কোন কোন ক্ষেত্রে এলাকার জনসাধারণের সাথে আলোচনা সাপেক্ষে জনপ্রিয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে জেএসএস এর পক্ষ থেকে মৌন সমর্থন দেওয়া হয়েছে। এতে কেউ কেউ নিশ্চিত পরাজয় মেনে নিয়ে প্রার্থীতাও প্রত্যাহার করে নিয়েছে। কাউকে জোর করে কিংবা শক্তি প্রয়োগ করে প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করা হয়নি বলে এ নেতা জানিয়েছেন।

ইউপিডিএফ প্রসিত পন্থী এর মহালছড়ি উপজেলা সংগঠক দিগন্ত চাকমা বর্তমান সরকারের আমলে কোন নির্বাচনে অংশ নেয়া সম্ভব নয় মন্তব্য করে বলেন, ইউপি নির্বাচনেও কোন দল অংশ নেয়ার মতো পরিবেশ নেই। বর্তমান সরকার নিজ দলের প্রার্থীকে জেতানোর জন্য নির্বাচনী নাটকের মঞ্চস্থ করার আয়োজন করেছে মাত্র। এ ধরণের পরিস্থিতিতে ইউপিডিএফ নির্বাচন থেকে দূরে থেকে নিরপেক্ষ অবস্থান নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

অপরদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামের আরেক সংগঠন নির্বাচন নিয়ে তেমন কোন তৎপরতা নেই বললে চলে। নির্বাচন কমিশন এর ৩য় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মহালছড়িতে ৪ ইউনিয়নে ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে আগামী ২৮ নভেম্বর।