শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

গুইমারাতে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা

১৪৩

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে হাফছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাকিল আহমেদ এর সঞ্চালনায় হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর প্রাক্তন চেয়ারম্যান ও হাফছড়ি উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি কংজরী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু সেন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম। এছাড়াও হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সকল কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।