শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে উদ্যেগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

“ সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও শিক্ষকরা।

শনিবার (৬ নভেম্বর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আয়োজনে বান্দরবান শহরে মুল স্থান গুলোতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী একটি শহরের র‌্যালী বের হয়। পাশাপাশি ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ, বাজার এলাকা, বালাঘাটা বাজার, চৌধুরী মার্কেট, রাজার মাঠ এলাকাসহ বিভিন্নস্থানে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালায়।
অভিযানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সিরাজুল ইসলাম উকিলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।