শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

আলীকদমে সেনা অভিযানে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৬৩

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর ) সন্ধ্যায় চৈক্ষ্যং ইউনিয়নের ফুটের ঝিড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মোঃ দিদার (৩২) ও রিজিয়া বেগম (২৮)। আটককৃতরা ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুটের ঝিরির এলাকার বাসিন্দা।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, বিক্রির জন্য মজুদ করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটের ঝিরি অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে ১০ হাজার ইয়াবা, ৩ টি হ্যান্ডসেট মোবাইল,নগত ১৬৯৫ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবাসহ আটক দম্পতিকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মোঃ শফিকুর রহমান বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।