শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিছু গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে পার্বত্য অঞ্চলের উন্নয়নে বাধা সৃষ্টি করছে: মন্ত্রী বীর বাহাদুর

৫২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

শুধু শিক্ষিত হলেই হবে না সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি করা হয়। তারপরও কিছু গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে পাহাড়ে খুন, গুম ও চাঁদাবাজির মত নানা অপকর্ম চালিয়ে এ অঞ্চলে উন্নয়নে বাধা সৃষ্টি করছে। বৃহস্পতিবার (৪নভেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদনী। বিশেষ অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত সাংসদ বাসন্তি চাকমা, তিন পার্বত্য জেলা উনয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দ্রু চৌধুরীসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, যদি সমস্যা থাকে তাহলে তা সমাধানের উপায় খুঁজে বের করুন। তবুও পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা করবেন না। আমাদের পরিচয় আমরা সকলেই পার্বত্যবাসী। বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি চাকুরীজীবী থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলে যত উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকার আমলে হয়নি। পরে উপজেলা পরিষদের পাশে অবস্থিত শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা টাউন হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলার ১২০ অসহায়-দুঃস্থ পরিবাবের মাঝে সেলাই মেশিন, ছাগল ও স্প্রে মেশিন বিতরণ করবেন তিনি।