শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় জেল হত্যা দিবস পালিত

৩৯

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জেল হত্যা দিবস পালিত হয়। বুধবার (৩ নভেম্বর) সকালের মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুুমায়ুন মোরশেদ খাঁন।

মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি রাকিব হোসেন,মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তালেব,পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন,মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আ.রাজ্জাক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,শ্রমিক লীগের সভাপতি হারুনুর রশিদ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা,উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ,সাধারন সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেলসহ উপজেলা ও পৌর এলাকার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলহত্যা দিবস উপলক্ষে চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বলেন,জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

তিনি আরো বলেন,ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার নেতাকে হত্যা করার মাধ্যমে বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশুন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

প্রসঙ্গত,১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব পরিবারে নৃশংস ভাবে হত্যা করার পর আজকের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে দিবসটি পালন করা হয়।