শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহালছড়ি বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ এর ৩ প্রার্থীর মনোনয়ন জমা

৯৯

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ এর ৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (১ নভেম্বর) সকালে দলীয় প্রার্থীরা বিশাল শোডাউনের মাধ্যমে রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা হলেন, মহালছড়ি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গিয়াস উদ্দিন লিডার ও মুবাছড়ি ইউনিয়নে কংজরী মারমা। ৩ ইউনিয়ননের সহস্রাধিক সমর্থক ও নেতাকর্মীসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

রিটার্নিং অফিসার ও মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা মনোনয়ন পত্র গ্রহন করেছেন ।

রিটার্নিং অফিসার সুসমিকা চাকমা জানান, কোন ইউনিয়নে কতজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন চুড়ান্তভাবে আগামী ২ নভেম্বর সন্ধ্যায় বলা যাবে।