শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাইখালীতে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

১১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ২নং রাইখালী ইউপির নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে ফেরিঘাট সংলগ্ন সিএনজি ষ্টেশন চত্বরে ওই নির্বাচনী অফিস উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বির্দশন বড়ুয়া ও সুব্রত বড়ুয়া, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, চেয়ারম্যান পদপ্রার্থী থোয়াই সা প্রু চৌধুরী (রুভেল) সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রার্থী থোয়াই সা প্রু চৌধুরী রুভেলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।