শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়ি বড়ডলু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃত্বে মোঃ মাঈন উদ্দীন

৫৭

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়ডলু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাব সভাপতি মোঃ মাঈন উদ্দিন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে পরিচালনা পর্ষদ গঠনকল্পে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা অনুষ্টিত হয়। সভায় প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। এ সময় অভিভাবক মোঃ ইউসুফ মিয়া প্রথমে মোঃ মাঈন উদ্দিন’র নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে তা সমর্থন করলে আগামী দুই বছরের জন্য উক্ত প্রতিষ্ঠানের পরিচারনা কমিটির সভাপতি হিসেবে তাকে মনোনীত করা হয়।

১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ, অভিভাবক সদস্য মোঃ ইউসুফ মিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ ইউনুছ মিয়া, এরেশে মারমা, ফাতেমা তুজ জোহরা, শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আমির হোসেন, মোঃ নাছির উদ্দীন, রিংকু মল্লিককে সদস্য করে আগামী দুবছেরর জন্য কমিটি গঠন করা হয়।