শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাজস্থলীতে দুই বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন “বীরনিবাস”

৫৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ত্রিশ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে একতলা পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যােগ নিয়েছে সরকার। এরমধ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২ জন অসচ্ছল বীর মুক্তিযুদ্ধাদের নামে ‘বীর নিবাস’ বাসস্থান নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এরা হলেন, ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মৃত আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম, ও বাঙালহালিয়া ইউনিয়নের রুহুল আমিন । এ তথ্য নিশ্চিত করেছেন,উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।

তিনি জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে বরাদ্ধ অনুযায়ী দুই টি সরকারি আবাসন নির্মাণ করবে উপজেলা প্রশাসন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর নীতিমালা ও প্রজ্ঞাপন নির্দেশিকা অনুযায়ী “অসচ্ছল/ ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা দের জন্য আবাসন বরাদ্ধ” সংক্রান্ত উপজেলা কমিটির সভায় ০২ জন অসচ্ছল / ভূমিহীন বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চুড়ান্ত করে তাদের নামে বাসস্থান বরাদ্ধের জন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্ধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার একটি তালিকা তৈরি করে জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বীর নিবাস নির্মাণের জন্য পরির্দশন ও যাচাই-বাছাই শেষে ০১ জন বীর মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্ধ পাওয়া গেছে। প্রতিটি বাসস্থান নির্মাণে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা বরাদ্ধ করা হয়েছে। এর মধ্যে ভ্যাট৩% আয়কর সাড়ে ৭ৈ মোট সাড়ে ১০% বাদে প্রতিটি বাসস্থান নির্মাণে নিট ব্যয় হবে ১২ লাখ ২ হাজার ৫৩৮ টাকা।