শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা রবিবার

৯২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে আগামী ১৭ অক্টোবর ২০২১খ্রি. তারিখে রোজ রবিবার দুপুর ১২:০০ টা থেকে ১:০০টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী “ক” ইউনিটের GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “ক” ইউনিটের অধীনে ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০ টি আসন, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদভুক্ত ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫ টি আসন এবং ফিশারিজ অনুষদভুক্ত ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগে ২৫ টি আসন রয়েছে।

সকাল ১০.০০ ঘটিকায় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস রাঙ্গামাটি শহরের তবলছড়ি জামে মসজিদ সম্মুখ থেকে ছাড়বে এবং বনরূপা পেট্রোল পাম্প এর সামনে হতে রাঙ্গাপানি-আসামবস্তি হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে।

এ বছর প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয়সমূহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।