শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি

বিনামূল্যে দুর্গম এলাকায় সোলার বিদ্যুৎ বিতরণ করা হবে: নিখিল কুমার চাকমা

৬৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছে, দুর্গম পার্বত্য এলাকায় যেখানে অন্ধকার রয়েছে সেখান সোলার বিদ্যুতের মাধ্যমে আলোকিত হবে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানের অংশ হিসেবে তার বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ চেয়াম্যান এর দপ্তরে গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণশুনানিতে রাঙ্গামাটি সদর, লংগদু ও নানিয়ারচর উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকে আগত সেবা প্রত্যাশী সমাজের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় বোর্ডের মাননীয় চেয়ারম্যান গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গণশুনানিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন উন্নয়নমূলক সংক্রান্ত বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

গণশুনানিতে চেয়ারম্যান বলেন, সম্পূর্ণ বিনামূল্যে দুর্গম এলাকায় যেখানে জাতীয় গ্রীড বিদ্যুৎ পৌঁছানোর কোন সুযোগ নেই সেসব এলাকায় সোলার বিদ্যুৎ বিতরণ হবে। এক্ষেত্রে তৃতীয় পক্ষ কিংবা কেউ যেন আর্থিক লেনদেন করতে না পারে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়াম্যান এর বরাবর রাস্তা, কালভার্ট, ব্রীজ, সমাজকল্যাণধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের জন্য আবেদন জানান।

এসময় পার্বত্য চ্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), মংছেনলাইন রাখাইন, উপ-পরিচালক; কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে আগত লংগদু উপজেলার ক্রীড়া সম্পাদক পক্ষে মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ নাজমুল হক, নিশান চাকমা, উলুছড়া রাঙ্গামাটি, মিন্টু চাকমা, মোঃ মজিবর রহমান, লংগদু এবং মোঃ আশরাফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে. পার্বত্য চট্টগ্রামের সুনাম অর্জনকারী এ প্রতিষ্ঠানে সেবা প্রত্যাশী জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালগ্ন থেকে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় দুর্গম এলাকার জনমানুষের চাহিদার ভিত্তিতে রাস্তা, ব্রীজ, কালভার্ট প্রভৃতি গ্রহণসহ উন্নয়নমূলক কর্মকান্ড দৃশ্যমান হওয়ায় ভূয়সী প্রশংসার অর্জন করেন।