শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

তবে ভাগ্য ভালো প্রাণে বেঁচে গেছি

৪৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাইয়ে এক বৃদ্বাকে মাথা ফাটিয়ে ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ছিনতাইকারী। রবিবার রাত ৯টায় কাপ্তাইস্থ শহীদ তিতুমীর একাডেমীর পাশ্বর্বতী ব্রিজের উপর এ ঘটনা ঘটে। পুলিশ ফাঁড়ি সুত্র এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, বৃদ্ব আব্দুল জব্বার (৭০) একজন কাঠ ব্যবসায়ী নতুন বাজার হতে ভাত খেয়ে জাকির হোসেন ‘স’ মিল হয়ে নিজ এলাকায় ফিরছিল। এসময় ব্রিজের ওপর ওঁৎপেতে থাকা এক যুবক ঐ বৃদ্বকে কাঠ দিয়ে মাথায় সজোরে আঘাত করে ফেলে দেয়। পরে বৃদ্বার সাথে থাকা ব্যাগ ও মোবাইল নিয়ে টানাহেঁচড়া করলে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশে লোকজন এর চিৎকার শুনে ছুটে আসলে, ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। পরে লোকজন আহত বৃদ্বাকে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, ঘটনা শুনে পুলিশ ফোর্সসহ অপরাধীর বাসা তল্লাশি করি। এর মধ্যে অপরাধী পালিয়ে গেছে। উল্লেখ্য আহত বৃদ্ব আব্দুল জব্বার বলেন, দীর্ঘ ৫০ বছর স মিলে বসবাস ও ব্যবসা করে আসছি এ রকম আর হয়নি। তবে ভাগ্য ভালো প্রাণে বেঁচে গেছি।