শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ের রাইখালীতে ফ্রিজে রাখা মেয়াদউত্তীর্ণ খাদ্য ধবংস

৫১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের রাইখালী ফেরিঘাট এলাকায় দোকানে মেয়াদউত্তীর্ণ ফ্রিজেরাখা পঁচা,বাসি খাদ্য ধ্বংস করল নিরাপদ খাদ্য ইন্সপেক্টর। ভোক্তা অধিকার আইনে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পযন্ত কাপ্তাই উপজেলায় রাইখালী ফেরিঘাটে ৮/১০টি মুদি দোকান ও হোটেল পরিদর্শন করা হয়েছে।

পরির্দশনকালিন হোটেল ও দোকানে ফ্রিজে রাখা মেয়াদউত্তীর্ণ কোমল পানিও পঁচাবাসী খাবার জব্দ করে পরে ধবংস করা হয়েছে।

উপজেলা খাদ্য ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ জানান, হোটেল ও দোকান মালিকদের সর্তকসহ নোটিশ প্রদান করা হয়েছে। ২০১৩ নিরাপদ খাদ্য আইনে এসকল মেয়াদউত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দোকান মালিকদের আইনি নোটিশ প্রদান করা হয়েছে। এসময় সহায়তা করেন স্বাস্থ্য সহকারী মহসিন। তিনি বলেন জননিরাপত্তায় এসব অভিযান অব্রাহত থাকবে।