শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মহালছড়িতে ট্রাকটর দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

৩৬২

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় গাছ বহনকারি ট্রাকটরের দুর্ঘটনায় মোঃ মোশারফ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুবাছড়ি ইউনিয়নের মধ্য আদাম এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুবাছড়ি ইউনিয়নের মধ্য আদাম এলাকায় গাছ আনতে গিয়ে ট্রাকটর নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা মোঃ মোশারফ (৪৫) আহত হন। আহত অবস্থায় তাকে তাৎক্ষনিক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন। নিহত মোঃ মোশারফ সদর উপজেলার টিএন্ডটি পাড়ার মোঃ রফিকের ছেলে।

মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফ নামের একজন মারা গেছে। তবে, কিভাবে মারা গেছে তা নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।