শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

মাটিরাঙ্গায় সেনা জোনে নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা

৪২

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সম্মেলন ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে জোনের ষ্টাফ অফিসার মেজর আব্দুলা আল ইউসুফ, মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ,মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খাঁন এবং সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।