শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের ৪দফা দাবি বাস্তবায়নে কাপ্তাইয়ে মানববন্ধন

৩৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ৪ দফা বাস্তবায়নে স্মারকলিপি ও কাপ্তাইয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান ফটকের সামনে ছাত্র-শিক্ষকদের নিয়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্তার্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে পরির্বতন অযৌত্তিক। এ আত্মঘাতী সিদ্ধান্ত বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ও আহবায়ক ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আব্দুল আলী (কাপ্তাই সাংগঠনিক জেলা)। প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী।

এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ সদস্য সচিব প্রকৌশলী আবুল হোসেন মিয়া, বাদল চন্দ্র সন্নাসী, সাধন চাকমা ও আইডিইবি দপ্তর সম্পাদক অমরজ্যাতি চাকমা। মানববন্ধন শেষে ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ে বরাবর কাপ্তাই নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি দেয়া হয়।কলেজ ছাত্রীকে