শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বাসদ নেতা জাহেদ টুটুলের লাশ উদ্ধার

৭৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে তার ঘনিষ্টরা মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহেদ আহমেদ টুটুলের পরিচিত ও ঘনিষ্ঠ পলাশ চৌধুরী নামে এক ব্যবসায়ী ও সমাজকর্মী জানান, গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) দিনের বেলায় তিনি (টুটুল) তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি জেলা সদরে যান। পরে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ঢাকা-চট্টগ্রাম প্রধান সড়কের ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, রাতে খাগড়াছড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবী এবং ফুলটাইম বাসদ’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টুনি আহমেদ নামে তার একমাত্র মেয়ে থাকলেও বছর দশেক আগে স্ত্রীর সঙ্গে সম্পর্কহীন ছিলেন।