শিরোনাম
যতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির রামগড়ে ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণবছর পার না হতেই ৪ নার্সের বদলিতে বরকলে চিকিৎসা সেবা ব্যাহতরামগড়ে তিন দিনের মাথায় ঘন্টা বাজলো ভষ্মিভূত কলাবাড়ি উচ্চ বিদ্যালয়েখাগড়াছড়ির রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের শিক্ষা সামগ্রীমাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালাপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎবান্দরবনের থানচির নারিকেল পাড়া সড়কের বেহাল দশায় দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারাঙ্গামাটির লংগদুতে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৬৮, অনুপস্থিত- ৮ জন

বান্দরবানে উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে : পার্বত্যমন্ত্রী

৫০

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং,এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আলীকদম তথা পুরো বান্দরবানে ব্যাপক পরিবর্তন হয়েছে,উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে। এক সময় আলীকদমে রাস্তাঘাট,স্কুল,ব্রীজ,বিদুৎ ,পাকা রাস্তা কিছুই ছিল না। মসজিদ, মন্দিরও ছিল ভাঙ্গাছোড়া। আজ আলীকদমের যে পরিবর্তন হয়েছে, তা আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। ভবিষ্যতে আরও হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে  পরিবদ্ধকর।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের আলীকদম উপজেলায় প্রায় ৪৫ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা এ দেশের স্বাধীনতা, মানুষের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রতি চায়নি তারা ১৯৭৫ সালের ১৫আগষ্ট জাতির পিতাকে হত্যা করে ক্লান্ত হয়নি, তারা বাংলার মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বার বার হত্যার চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা চাই না এদেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন হোক। তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, উন্নয়ন বোর্ডের বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফয়সাল , জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ও মোজ্জামেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সহকারী সাদেক হোসেন চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ,বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃজিয়াউর রহমান,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল,জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সমর রঞ্জন বড়ুয়াসহ চার ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা, ক্রাতপুং ম্রোসহ জেলা উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আলীকদম উপজেলায় উন্নয়ন বোর্ডের ১৩টি, জেলা পরিষদের ৬টি, এলজিইআরডি ১টিসহ মোট ২০ টির শুভ উদ্ধোধন করেন এবং উন্নয়ন বোর্ডের ৫টি,এলজিইআরডি ১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও জেলা পরিষদের ১৪টি গৃহহীনদের গৃহনির্মাণসহ নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।