শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নানিয়ারচরে বিরল প্রজাতির ৪টি উড়ন্ত কাঠবিড়াল জঙ্গলে অবমুক্ত

৪২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নানিয়ারচর উপজেলায় বিরল প্রজাতির চারটি উড়ন্ত কাঠবিড়ালকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। গত শনিবার সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) শিউলী রহমান তিন্নী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমানের তত্ত্বাবধানে স্থানীয় বনবিভাগ কর্মকর্তা আব্দুল আজিজের কাছে উড়ন্ত বন কাঠবিড়াল গুলোকে হস্তান্তর করেন। পরে উপজেলার বুড়িঘাট ৭নং টিলা এলাকার গভীর জঙ্গলে প্রাণিগুলোকে অবমুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস (অফিস সহকারী, বনবিভাগ, বুড়িঘাট), গ্রাম পুলিশ ছগির হোসেন, ভিডিপির পিসি মিন্টু মিয়া ও এমদাদুল হক (হাবিলদার)।

বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, পাহাড়ে এ প্রাণিগুলো প্রায়ই বিলুপ্তির পথে। এগুলো বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়াল। পাহাড়ে গাছপালা কেটে বন উজাড় করার ফলে বন্য প্রাণিদের আবাসস্থলের ক্ষতি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই খাদ্যের খোঁজে বিভিন্ন সময় প্রাণিরা লোকালয়ে ঢুকে পড়ে মানুষের হাতে ধরা পড়ে।

জানা গেছে, শনিবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ৭নং টিলার পাশে বনের ঝোঁপে কাঠাল গাছে মোঃ মাহফুজুর রহমানের ছেলে মোঃ সরোয়ারের (১৬) হাতে ধরা পড়ে উড়ন্ত কাঠবিড়ালগুলো।