শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ

৪৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গমাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) সকালে শহরের ফিসারী ঘাট এলাকায় “বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন,রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

মাছের পোনা অবমুক্ত করণের পর নদী উপকেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল ৩জন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও ৪০(চল্লিশ) জন সুফলভোগীকে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, আছমা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা মৎস্য অফিসের সিনিয়র সরকারী পরিচালক মিজানুর রহমান, রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলামসহ মৎস্য গবেষণা কেন্দ্র, মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও মৎস্য চাষীগণ।