শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে লক্ষীভূষণ ত্রিপুরা (৫৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের পেদাটিংটিং এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার ভোর রাতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করতে যান লক্ষীভূষণ ত্রিপুরা। এসময় কাপ্তাই হ্রদের পানিতে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় ও তাঁর স্বজনরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লক্ষীভূষণের ভাসমান মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।