শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রান্তিক মানুষের উন্নয়ন তথা দেশের সামগ্রিক উন্নয়ন কতটা হয়েছে

৪৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র যুব সংগঠন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃবৃন্দরা বলেছেন, এদেশের উন্নয়ন শুধু আজ কয়েকটা সেতু, ফ্লাইওভার আর বড় বড় দালান কৌটা দিয়ে দেখানো হচ্ছে। কিন্তু প্রান্তিক মানুষের উন্নয়ন তথা দেশের সামগ্রিক উন্নয়ন কতটা হয়েছে। যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৮আগষ্ট) বিকালে শহরের বনরূপাস্থ একটি রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সমীর কান্তি দে, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি ও সিপিবি নেতা আশীষ দাশগুপ্ত, জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি কমল বিকাশ দে, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে এম জিসান বখতেয়ার বলেন, ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে কথা বলছি সেখানে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ রাজনীতির নামে লুটপাটে ব্যস্ত। তাদের কাছে মেহনতি মানুষের কোনো প্রত্যাশা নেই। এদেশের উন্নয়ন শুধু আজ কয়েকটা সেতু, ফ্লাইওভার আর বড় বড় দালানকৌটার দিয়ে দেখানো হচ্ছে। কিন্তু প্রান্তিক মানুষের উন্নয়ন তথা দেশের সামগ্রিক উন্নয়ন কতটা হয়েছে সেটা এই কভিডকালেই দেশবাসী ও বিশ্বের মানুষ দেখেছে।

জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী বলেন, যে দেশে দিনের ভোট রাতে হয়ে একটি অগণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়। সেখানে নাগরিকের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ববোধ থাকবে না, এটা আমার কাছে স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে। তারা যদি গণতান্ত্রিকভাবে সুস্থ ধারায় নির্বাচিত হয়ে সরকার প্রতিষ্ঠা করতো, তাহলে জনগণের আশা আকাক্সক্ষা প্রতিষ্ঠা পেত। মানুষ তাদের কথার বলার স্বাধীনতা ফিরে পেত, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের ‘কালাকানুন’ বাঁধা হয়ে দাঁড়াতো না।

এসময় বক্তারা বলেন, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের দেশের অনেক ইতিহাসের সাক্ষী। বিভিন্ন সময়ে বেকার যুবকসহ দেশের নানান সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। নিজেদের সর্বোচ্চটা দিয়েই তারা প্রতিনিয়ত চেষ্টা করছে মানুষের পাশে থাকার। এই মহামারী কভিডকালেও রাজধানীসহ বেশ কিছু জেলায় রেড ভলান্টিয়ার্স হিসেবে কাজ করছে তারা। এছাড়া দেশে ঘুষ, দুর্নীতি বিরোধী আন্দোলন ও শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিতের দাবি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে এই সংগঠনটি।