শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মাটিরাঙ্গায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

৭০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার ইছাছড়া নামক এলাকার দুই পাহাড়ের ঢালুতে সৃষ্ট লেক থেকে মোঃ নুর নবী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মাটিরাঙ্গা পৌর সভার ১নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম’র ছেলে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, পেশায় বর্গাচাষী মোঃ নুর নবী গতকাল বৃহস্পতিবার দুপুরে জমিতে দেয়ার জন্য কীটনাশক সাথে নিয়ে বের হন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফিরেনি। পরে তাকে প্রতিবেশীসহ বিভিন্ন জনের বাড়িতে খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে তার মা রহিমা বেগম বাড়ির অদুরে মোঃ তাজুল ইসলাম’র লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

পরে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে শুক্রবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আলী বলেন, মরদেহের কোমরে লুঙ্গীতে মোরানো সপসিন নামক কীটনাশক পাউডারের প্যাকেট ও একটি বিষের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। কারণ উদঘাটনে ইতিমধ্যে পুশিল তদন্ত কাজ শুরু করেছে বলেও জানান তিনি।