শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মহালছড়ির সিঙ্গিনালায় প্রীতি ফুটবল ম্যাচ

গুইমারা একাডেমি ফুটবল টিম ০-১ সিঙ্গিনালা ফুটবল টিম

২০০

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালাতে গুইমারা একাডেমি ফুটবল টিম বনাম সিঙ্গিনালা ফুটবল টিম এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২১ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গুইমারা একাডেমি ফুটবল টিম ও সিঙ্গিনালা ফুটবল টিমের মধ্যকার খেলায় ০-১ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।

উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে মাঠে প্রচুর নারী ও পুরুষের সমাগম ঘটে। সর্বশেষ খেলায় গুইমারা একাডেমি ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে সিঙ্গিনালা ফুটবল টিম জয়লাভ করে। পুরো খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন মিয়া।

সিঙ্গিনালা ফুটবল টিম পরিচালনাকারী থুইসাপ্রু মারমা বলেন, আমেরিকা প্রবাসী ড, মংসানু মারমা’র সহযোগিতা ও পরামর্শে বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলে-মেয়েদেরকে মোবাইল গেমস থেকে দূরে রাখতে প্রতিদিন নিয়মিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম এসে এ ম্যাচগুলোতে আগ্রহ নিয়ে অংশ নিচ্ছে। এতে খেলা শুধু ছেলেরা খেলছেনা, মেয়েরাও অংশ নিচ্ছে এ ফুটবল খেলায়। এ খেলা নিয়মিত ভাবে প্রতিদিন চলবে।