শিরোনাম
এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণকাপ্তাইয়ে পাহাড় ধসের ৯ বছর, এখনোও ঝুঁকিতে ৫শত পরিবারكيفية حل المشكلات الشائعة في وان اكس بت للايفونЛучшие способы скачать 1хбет приложение для ставок на Android

থানচিতে শিক্ষার্থীদের টিকা দিতে প্রস্তুত উপজেলা স্বাস্থ্য বিভাগ

৬৯

 

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ২১আগস্ট থেকে ১৮বছর বয়সের উপরে সকল শিক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করে করোনার টিকা নিতে পারবে। সকল শিক্ষার্থীদের টিকা দিতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সরকার নির্ধারিত সর্বনিম্ন ২৫ বছর হলে করোনা টিকা গ্রহনে প্রযোজ্য। চলতি বছরে ৭ ফেব্রুয়ারী থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে প্রথম টিকা কার্যক্রম শুরু হয়। পরে দেশে টিকার বেশকিছু চালান আসায় অনলাইনে টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনা হয়েছে। ২৯ জুলাই থেকে বয়স ২৫ হলেই টিকার জন্য নিবন্ধন করা যেত। বর্তমানে সুরক্ষা অ্যাপের মাধ্যমে ১৮ বছর হলেই রেজিষ্ট্রেশন করা যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনার টিকা অনলাইনে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সুরক্ষা অ্যাপে দেখা যাচ্ছে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য টিকা নিবন্ধনের অপশন চালু করা হয়েছে। ১৮ বছর উপরে সকল শিক্ষার্থীর অনলাইনে মাধ্যমে রেজিষ্ট্রেশন করে সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা টিকা গ্রহন করতে পারবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, শনিবার ২১ আগস্ট থেকে অনলাইনে মাধ্যমে রেজিষ্ট্রেশন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। তাদের টিকা দিতে আমরা প্রস্তুত। তাই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার ডোজ টিকা মজুদ রয়েছে। এক সাথে দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া সম্ভব। এছাড়াও সিভিল সার্জন কার্যালয় হতে পর্যাপ্ত পরিমানের টিকা ইনজেকশান সরবরাহের প্রস্তুত রয়েছে।