শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাইয়ে হত্যা চেষ্টা মামলার ২ আসামী আটক

৮১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। রবিবার (২৭জুন) রাতে উপজেলার রাইখালীস্থ ডকনালা এলাকা থেকে তাদের আটক করে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, কাপ্তাই চন্দ্রঘোনা থানাধীন পূর্ব কোদালা এলাকায় গত ১৪ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বান্দরবান জেলার রাজভিলার বাসিন্দা চিংনুমং মারমা প্রকাশ মংওয়াচিং মারমা (২৭) রাইখালীর পূর্ব কোদালায় তাঁর এক বন্ধুর বাড়ীতে বেড়াতে আসলে পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে বেধম মারধর করে এক পর্যায়ে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছন্ন করে ফেলে রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার বাসিন্দা মংসুইচিং মারমা, মংসাথোয়াই মারমা সহ আরো ৪/৫ ব্যাক্তি। এ ঘটনার পর মুমূর্ষ মংওয়াচিং মারমা (২৭)কে হামলাকারীরা রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে পুলিশ ঘটনাটি জানতে পারলে মংওয়াচিংকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাকে সুস্থ করতে রাঙ্গামাটি পুলিশ সুপার চন্দ্রঘোনা থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

এদিকে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এবং ওসি (তদন্ত) ইসতিয়াকের নেতৃত্বে পুলিশ সদস্যরা দীর্ঘ ১০ দিনের চেষ্টা চালিয়ে রবিবার রাতে দুর্গম রাইখালীর ডংনালা থেকে হত্যাচেষ্টা মামলার আসামী মুংসুইচিং মারমা ও তার ভাই আবুসী মারমা কে আটক করা হয়।

ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, চন্দ্রঘোনা থানাধীন পূর্ব কোদালা এলাকায় গত ১৪ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বান্দরবান জেলার রাজবিলার বাসিন্দা চিংনুমং মারমা প্রকাশ মংওয়াচিং মারমা (২৭)কে রাইখালীর পূর্ব কোদালায় তাঁর এক বন্ধুর বাড়ীতে বেড়াতে আসলে পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে বেধম মারধর সহ হত্যা চেষ্টা করে অত্র থানাধীন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার বাসিন্দা মংসুইচিং মারমা, মংসাথোয়াই মারমা সহ আরো ৪/৫ জন ব্যাক্তি। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনের নামে চন্দ্রঘোনা থানায় মামলা হলে পুলিশ অভিাযন চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে।