শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪৬

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাষের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অঃদাঃ) মিজ ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাষ।

মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোঃ মোহতাছিম বিল্লাহ্,বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন।

চলমান করোনা পরিস্থিতি ভয়ংকর রুপ ধারণ করেছে উল্লেখ করে প্রতাপ চন্দ্র বিশ্বাষ বলেন,প্রশাসনের কর্মকর্তারদের পাশাপাশি সংক্রমন এড়াতে জনপ্রতিনিধিগণ কে বিভিন্ন কার্যক্রম গ্রহণে এগিয়ে আসতে হবে।

সভায় মাটিরাঙ্গা উপজেলার সার্বিক বিষয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অত্র উপজেলায় শতভাগ শিক্ষার্থী স্কুলে গমনের বিষয়টি গুরুত্ব দিয়ে দুর্গম এলাকায় চাহিদা সাপেক্ষ্যে বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি প্রধান্য দিয়ে অত্র উপজেলায় পানীয়জলের অভাব পুরণেরর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের পাশাপাশি চলমান সকল ধরণের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাষ।

সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল,পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী সহ সকল বিভাগীয় কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।