শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

৪৭

॥ মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥

নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ৯ নং ওয়ার্ডের ভাল্লুক খাইয়া এলাকার টেকিবুনিয়ার ছড়ার গহীন পাহাড় থেকে পুলিশ পরিচয়হীন এ লাশ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা গভীর ভাবে দেখছেন তিনি। পাশাপাশি কি ভাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে খতিয়ে দেখছেন। তবে এ সংবাদ লেখা কাল পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। রবিবার (২৭ জুন) সকালে এই গলিত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।