শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

করোনার সংক্রমণ রোধে মানিকছড়িতে বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রম

৩৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরা, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত পরিস্কার করা, ভিড় এড়িয়ে চলা, নূন্যতম তিন ফুট দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসচেতনতামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে “মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ মানিকছড়ি উপজেলা বিভিন্ন স্থানে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৩ জুন) সকালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী’র (এইচপিএনএসপি) আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্যশিক্ষা ব্যুরো’র লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্যশিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম নয়ন সালাউদ্দীন।

এসময় মেডিকেল অফিসার ডা. শংকর চাকমা, উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন, প্রকল্পের মনিটরিং সুপারভাইজার রিপন আহমেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে সরকার দেশের মানুষকে এর সংক্রমণ থেকে রক্ষার্থে স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লকডাউন ঘোষণাসহ সচেতনতামূলক নানা পদক্ষেপ গ্রহণ করে আসছে। যার ফলে বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল।