শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাঙ্গামাটিতে হোটেল মালিক ও পর্যটককে অর্থদন্ড

৫৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

করোনা মহামারি কারণে সারাদেশে সরকারি ঘোষিত লকডাউন চলায় হোটেল মোটেল ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। লকডাউন অমান্য করে পর্যটককেরা রাঙ্গামাটিতে ঘুরতে আসায় এবং হোটেল মালিকরা পর্যটকদের অবস্থান দেয়ায় তিন হোটেল মালিক এবং চার পর্যটককে অর্থদন্ড দিয়েছেন ভ্র্যম্যমান আদালত। এছাড়াও উপজেলা পরিষদের ষ্টেশন ক্লাব সংলগ্ন পুকুর থেকে মাটি কাটার দায়ে আরও এক ব্যক্তি অর্থদন্ড দেন ভ্র্যম্যমান আদালত।

শনিবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান মোট ৮টি মামলায় ২১ হাজার ৪শত টাকা অর্থদন্ড দেন।

তিনি জানান, লকডাউনের কারণে রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্র ও হোটল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় জেলা প্রশাসনের অফিস সহায়ক নজরুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।