শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মহালছড়িতে দৃষ্টি প্রতি বন্ধীর পাশে ইউপি চেয়ারম্যান

৪১

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গি নালা শান্তি পাড়ার এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা। শুক্রবার (২১মে) বিকালে ব্যক্তিগত তহবিল থেকে একটি সোলার প্যানেল তুলে দেন ওই পরিবারের হাতে।

এসময় উপস্থিত ছিলেন,মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মংরে মারমা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি  অংগ্য মারমা।

সোলার প্যানেল বিতরনকালে বাপ্পী খীসা বলেন,বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারী বরাদ্দ অপেক্ষা না করে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত গরীব ও অসহায় এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের করুণ অবস্থা বিবেচনা করে ব্যক্তিগত তহবিল থেকে তিনি এ সোলার প্যানেল বিতরন করেছেন। তিনি সরকারী ভাবে বাড়ি ঘর নির্মাণ বরাদ্দ আসলে একটি বসত ঘর প্রদানের ও আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত ২০ মে বৃহস্পতিবার বর্তমান করোনা পরস্থিতির সংকটকালে মুবাছড়ি ইউনিয়নের আওতাধীন সিঙ্গিনালা গ্রামের খেটে খাওয়া মানুষের খোঁজ খবর নিতে গিয়ে এক অসহায় গরীব দৃষ্টি প্রতিবন্ধি পরিবারের সন্ধান পান ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা। যে পরিবারটিতে ৪ জন সদস্য সংখ্যার মধ্যে মা ও ছেলে দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী। এদের করুণ অবস্থা দেখে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে এ সোলার প্যানেল প্রদান করেন।