শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে বিষ পানে যুবকের মৃত্য

৭২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের অন্তর্গত শীলছড়ি এলাকার মাদকাসক্ত মো. আরিফ (২০) নামের এক যুবকের বিষ পানে মৃত্যু হয়েছে। নিহতে পিতার নাম মোঃশফিক।

নিহতের পিতা মোঃ শফিক জানান, তার ছেলে মদ পানে অভ্যস্ত ছিল। বৃহস্পতিবার(২০ মে) দুপুের মাদকাসক্ত অবস্থায় সে বাড়ি ফেরে এবং মাতলামি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে পরিবারের অগোচরে বিষ পান করে বাড়ি ফেরে। এক পর্যায়ে তার অবস্থা খারাপ দেখে তার কাছে জানতে চাইলে সে বিষ পান করেছে বলে জানান। পরে তাকে বাঁচানোর চেষ্টায় মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার। তবে পথি মধ্যে তার মৃত্যু হয়।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, মেডিকেলে নিয়ে আসার আগেই বিষ পানে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, নিহত আরিফ মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ময়না তদন্ত ও পরবর্তি কার্যক্রম চলছে।